খসড়া: এই পাতাটি এখনও আইনি পর্যালোচনার অপেক্ষায়। চূড়ান্ত হলে এই নোটটি সরে যাবে।Draft: this page is still awaiting legal review. This note goes away when it is final.

কুকি নীতিCookie Notice

শেষ হালনাগাদ:Last updated: ৭ অক্টোবর ২০২৬ · ২০ আশ্বিন ১৪৩৩7 October 2026 · 20 Ashwin 1433

সংক্ষেপে

ঋতাক্ষর শুধু সেই কুকিগুলি ব্যবহার করে, যেগুলি ছাড়া সাইট ঠিকমতো কাজ করে না — মূলত আপনাকে প্রবেশ করা অবস্থায় রাখার জন্য। কোনো বিজ্ঞাপনী কুকি নেই, আপনাকে অন্য সাইটে অনুসরণ করার কোনো ট্র্যাকার নেই। তাই কুকির জন্য আলাদা অনুমতি চেয়ে কোনো ব্যানার দেখাই না।

কুকি হল ছোট একটি টেক্সট ফাইল, যা কোনো ওয়েবসাইট আপনার ব্রাউজারে রেখে দেয়, যাতে পরের বার আপনাকে চিনতে পারে।

যে কুকিগুলি আমরা রাখি

আপনি প্রবেশ করলে তবেই এই কুকিগুলি তৈরি হয়। নামগুলি rk. দিয়ে শুরু হয় (নিরাপদ সংযোগে নামের আগে __Secure- যোগ হয়)।

কুকি কী কাজে লাগে মেয়াদ
rk.session_token আপনি প্রবেশ করেছেন, তা মনে রাখে ৩০ দিন; সাইট ব্যবহার করলে নবীকরণ হয়
rk.session_data প্রতিটি পাতায় প্রবেশের তথ্য দ্রুত যাচাই করতে ৫ মিনিট

প্রবেশ প্রক্রিয়ার সময় নিরাপত্তার জন্য কয়েক মিনিটের আরও একটি-দুটি rk. কুকি তৈরি হতে পারে। বেরিয়ে গেলে (“বেরিয়ে যান”) প্রবেশের কুকিগুলি মুছে যায়।

কুকিগুলি কেবল ritakshar.com-এর জন্য; অন্য কোনো সাইট এগুলি পড়তে পারে না।

Cloudflare-এর কুকি

আমাদের সাইট Cloudflare-এর মাধ্যমে পৌঁছায়। বট আর আক্রমণ ঠেকাতে Cloudflare কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব অত্যাবশ্যক কুকি রাখতে পারে (যেমন __cf_bm বা cf_clearance)। এগুলি শুধু নিরাপত্তার কাজে লাগে, বিজ্ঞাপনে নয়।

ব্রাউজারের লোকাল স্টোরেজ

দুটি পছন্দ আমরা কুকিতে নয়, আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে রাখি:

  • rk-lang — আপনি বাংলা না English পড়তে চান।
  • rk-theme — দিনের না রাতের রং।

এগুলি আপনার যন্ত্রেই থাকে, আমাদের সার্ভারে পাঠানো হয় না, আর আপনাকে শনাক্তও করে না। অন্য ফোন বা কম্পিউটারে আপনাকে আবার বেছে নিতে হবে।

যা আমরা ব্যবহার করি না

  • বিজ্ঞাপনী কুকি বা পিক্সেল (যেমন Meta Pixel)।
  • Google Analytics বা অন্য কোনো ট্র্যাকিং কুকি।
  • সাইটের গতি মাপতে আমরা New Relic ব্যবহার করি; সেটি কোনো কুকি রাখে না, আর আপনি পাতায় কী করছেন তার কোনো রেকর্ডিং হয় না।

অর্ডার চালু হলে

অর্ডার চালু হলে ঝুলি (শপিং ব্যাগ) মনে রাখার জন্য একটি অত্যাবশ্যক কুকি যোগ হতে পারে। তখন এই পাতা হালনাগাদ করা হবে।

কুকি নিয়ন্ত্রণ

ব্রাউজারের সেটিংস থেকে কুকি আর সাইটের তথ্য মুছে ফেলতে বা আটকাতে পারেন। প্রবেশের কুকি আটকালে আপনি প্রবেশ করতে পারবেন না, তবে পড়তে পারবেন সবই।

আরও জানতে দেখুন গোপনীয়তা নীতি।

In short

Ritakshar uses only the cookies the site cannot work without, mainly to keep you signed in. There are no advertising cookies and no trackers that follow you around the web. That is why we don’t show a cookie consent banner.

A cookie is a small text file a website stores in your browser so it can recognise you on your next visit.

The cookies we set

These cookies are created only when you sign in. Their names start with rk. (on secure connections the browser adds __Secure- in front).

Cookie What it does Lasts
rk.session_token Remembers that you are signed in 30 days, renewed as you use the site
rk.session_data Lets each page check your sign-in quickly 5 minutes

During sign-in, one or two other short-lived rk. cookies may be set for security, lasting a few minutes. When you sign out, the sign-in cookies are deleted.

These cookies belong to ritakshar.com only; no other site can read them.

Cloudflare’s cookies

Our site is delivered through Cloudflare. To block bots and attacks, Cloudflare may in some cases set its own essential cookies (such as __cf_bm or cf_clearance). They are used only for security, never for advertising.

Your browser’s local storage

We keep two preferences in your browser’s local storage rather than in cookies:

  • rk-lang: whether you read in বাংলা or English.
  • rk-theme: the light or dark theme.

They stay on your device, are never sent to our server, and do not identify you. On another phone or computer you will need to choose again.

What we don’t use

  • Advertising cookies or pixels (such as the Meta Pixel).
  • Google Analytics or any other tracking cookies.
  • We use New Relic to measure the site’s speed; it sets no cookies and makes no recording of what you do on a page.

When ordering opens

Once ordering opens, an essential cookie may be added to remember your bag (ঝুলি). We will update this page then.

Controlling cookies

You can delete or block cookies and site data in your browser settings. If you block the sign-in cookies you won’t be able to sign in, but you can still read everything.

For more, see our Privacy Notice.