খসড়া: এই পাতাটি এখনও আইনি পর্যালোচনার অপেক্ষায়। চূড়ান্ত হলে এই নোটটি সরে যাবে।Draft: this page is still awaiting legal review. This note goes away when it is final.

অভিযোগ নিষ্পত্তিGrievances

শেষ হালনাগাদ:Last updated: ৭ অক্টোবর ২০২৬ · ২০ আশ্বিন ১৪৩৩7 October 2026 · 20 Ashwin 1433

সাইটে প্রকাশিত কোনো লেখা, আপনার ব্যক্তিগত তথ্য, বা আমাদের কোনো পরিষেবা নিয়ে অভিযোগ থাকলে আমাদের অভিযোগ নিষ্পত্তি আধিকারিককে জানান। ভোক্তা সুরক্ষা (ই-কমার্স) বিধি, ২০২০, তথ্যপ্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া নৈতিকতা) বিধি, ২০২১, আর ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩ অনুযায়ী এই ব্যবস্থা।

অভিযোগ নিষ্পত্তি আধিকারিক

  • নাম: [নাম]
  • পদ: [পদবি]
  • ঠিকানা: [আইনি নাম], [নিবন্ধিত ঠিকানা]
  • ইমেল: [email protected]
  • ফোন: [ফোন নম্বর] ([যোগাযোগের সময়])

কোন বিষয়ে অভিযোগ জানাতে পারেন

  • প্রকাশিত লেখা — মানহানি, কপিরাইট লঙ্ঘন, আপনার গোপনীয়তা লঙ্ঘন, আপনার ছদ্মবেশ ধরা, অশ্লীলতা, বা অন্য কোনোভাবে বেআইনি লেখা।
  • আপনার ব্যক্তিগত তথ্য — তথ্য পাওয়া, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ, যা অ্যাকাউন্ট থেকে করা যাচ্ছে না; বা তথ্য ব্যবহার নিয়ে আপত্তি। দেখুন গোপনীয়তা নীতি।
  • আপনার অ্যাকাউন্ট — যেমন স্থগিত বা বন্ধ করার সিদ্ধান্ত।
  • আমাদের পরিষেবা — আর অর্ডার চালু হলে, অর্ডার সংক্রান্ত অভিযোগ।

রুচি নীতি ভাঙছে এমন সাধারণ মন্তব্যের জন্য লেখাটির পাশের “রিপোর্ট” বোতামই সবচেয়ে দ্রুত পথ। আর নিজের প্রত্যাখ্যাত লেখা আবার দেখানোর অনুরোধ [email protected]এ পাঠান (দেখুন রুচি নীতি)।

কীভাবে অভিযোগ জানাবেন

[email protected]এ লিখুন, বা ওপরের ঠিকানায় চিঠি পাঠান। অভিযোগে দিন:

  1. আপনার নাম আর যোগাযোগের ঠিকানা (ইমেল বা ফোন)।
  2. যে লেখা বা পাতা নিয়ে অভিযোগ, তার লিংক।
  3. ঠিক কী সমস্যা, আর কেন — কোন অধিকার বা আইন লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন।
  4. কপিরাইটের ক্ষেত্রে: মূল রচনার বিবরণ, আর আপনিই স্বত্বাধিকারী বা তাঁর হয়ে কাজ করার অধিকার আপনার আছে, তার প্রমাণ।
  5. অন্য কারও হয়ে অভিযোগ করলে, সেই অধিকারের প্রমাণ।
  6. একটি ঘোষণা যে আপনার দেওয়া তথ্য আপনার জানা মতে সত্য।

আদালতের আদেশ বা সরকারি কর্তৃপক্ষের নির্দেশও এই ঠিকানাতেই পাঠাতে হবে।

সময়সীমা

  • প্রাপ্তিস্বীকার: অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে।
  • নিষ্পত্তি: অভিযোগ পাওয়ার ৩০ দিনের মধ্যে।
  • সম্মতি ছাড়া আপনার অন্তরঙ্গ ছবি, বা আপনার ছদ্মবেশ ধরে প্রকাশিত কিছু: অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হবে।

[এই সময়সীমাগুলি আইনজীবীর সঙ্গে নিশ্চিত করতে হবে।]

অভিযোগ খতিয়ে দেখার সময় দরকার হলে লেখাটি সাময়িকভাবে আড়াল করা হতে পারে। প্রতিটি অভিযোগ আর তার ওপর নেওয়া সিদ্ধান্ত আমাদের খাতায় লিখে রাখা হয়।

যাঁর লেখা নিয়ে অভিযোগ

আপনার কোনো লেখা নিয়ে অভিযোগ এলে আমরা আপনাকে জানাব, আর যেখানে উপযুক্ত, আপনার বক্তব্য শুনব। লেখা সরানো হলে তার কারণও জানাব।

উত্তরে সন্তুষ্ট না হলে

  • ব্যক্তিগত তথ্য সংক্রান্ত: ডেটা প্রোটেকশন বোর্ড অব ইন্ডিয়া।
  • ক্রেতা হিসেবে অভিযোগ (অর্ডার চালু হলে): জাতীয় ভোক্তা হেল্পলাইন (১৯১৫), বা ভোক্তা কমিশন।
  • প্রকাশিত লেখা নিয়ে আমাদের সিদ্ধান্ত: তথ্যপ্রযুক্তি বিধি অনুযায়ী অভিযোগ আপিল কমিটি (Grievance Appellate Committee)।

[কোন ক্ষেত্রে কোন কর্তৃপক্ষ প্রযোজ্য — আইনজীবীর সঙ্গে নিশ্চিত করতে হবে।]

অন্য যে কোনো প্রশ্নের জন্য দেখুন যোগাযোগ।

If you have a complaint about something published on the site, about your personal data, or about any of our services, please contact our Grievance Officer. This mechanism is provided under the Consumer Protection (E-Commerce) Rules, 2020, the Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021, and the Digital Personal Data Protection Act, 2023.

Grievance Officer

  • Name: [Name]
  • Designation: [Designation]
  • Address: [Legal entity name], [Registered address]
  • Email: [email protected]
  • Phone: [Phone number] ([hours])

What you can complain about

  • Published content: defamation, copyright infringement, invasion of your privacy, impersonation of you, obscenity, or content that is otherwise unlawful.
  • Your personal data: a request to access, correct or erase your data that you can’t make from your account, or an objection to how we use it. See the Privacy Notice.
  • Your account: for example, a decision to suspend or close it.
  • Our service, and, once ordering opens, complaints about orders.

For an ordinary comment that breaks our community guidelines, the “Report” button next to it is the quickest route. To ask for a second look at your own declined submission, write to [email protected] (see the Community Guidelines).

How to file a complaint

Write to [email protected], or send a letter to the address above. Please include:

  1. Your name and how to contact you (email or phone).
  2. A link to the content or page you are complaining about.
  3. What exactly is wrong, and why: which right or law you believe has been breached.
  4. For copyright: a description of the original work, and proof that you own the rights or are authorised to act for the owner.
  5. If you are complaining on someone else’s behalf, proof of your authority.
  6. A statement that the information you have given is true to the best of your knowledge.

Court orders and directions from government authorities should also be sent to this address.

Timelines

  • Acknowledgement: within 48 hours of receiving your complaint.
  • Resolution: within 30 days of receiving your complaint.
  • Intimate images of you shared without consent, or content impersonating you: removed within 24 hours of your complaint.

[These timelines to be confirmed with counsel.]

While we look into a complaint, we may hide the content temporarily. Every complaint and the action taken on it is recorded in our log.

If your writing is the subject of a complaint

If we receive a complaint about something you wrote, we will tell you and, where appropriate, hear your side. If we remove it, we will tell you why.

If you are not satisfied

  • About personal data: the Data Protection Board of India.
  • As a customer (once ordering opens): the National Consumer Helpline (1915) or a consumer commission.
  • About our decision on published content: the Grievance Appellate Committee under the IT Rules.

[Which authority applies in which case: to be confirmed with counsel.]

For anything else, see Contact.